AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে তেল মজুতের দায়ে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড



জামালপুরে তেল মজুতের দায়ে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে তেল মজুত করায় মো. সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মো. সাব্বির নামের ওই যুবক অনুমোদনহীনভাবে ১২০ লিটার তেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, তেল মজুতের দায়ে সাব্বির নামে এক যুবককে ৭ দিনের জেল দেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!