AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত


Ekushey Sangbad
সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া
১১:৫০ এএম, ১৫ এপ্রিল, ২০২৬

কোটালীপাড়ায় বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামে স্থানীয় উদ্যোগে এ আয়োজন করা হয়।

বুরুয়া ৭৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী নানা উপকরণ ও রঙিন সাজে সজ্জিত হয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানে বাংলার চিরায়ত ঐতিহ্য পান্তা ভাত ও ইলিশ মাছ পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

বৈশাখী এ আয়োজন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের আমেজ বিরাজ করে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!