বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণাঢ্য বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস. এম. জিলানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
বক্তব্য পর্ব শেষে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমি চত্বরে এসে সমাপ্ত হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

