AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত



মৌলভীবাজারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ আরেক ডাকাত

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালানোর সময় ডাকাত দলের ছোড়া গুলিতে তাদেরই এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাউরভাগ গ্রামের মাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি সৈয়দ শামসুর রহমান ওরফে আতিক।

পুলিশ জানায়, গ্রামবাসীর হাতে আটক হওয়ার সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বৃষ্টি ও বৈশাখী ঝড়ের আভাসে এলাকার লোকজন মাছ ধরতে বের হলে কবরস্থানের পাশে কয়েকজন অচেনা ব্যক্তিকে দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। বিষয়টি অন্যদের জানালে কয়েকজন গিয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা দৌড়ে পালিয়ে যায়।

এ সময় এলাকাবাসী ‘ডাকাত’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে ধাওয়া দেয়। পালানোর সময় পাঁচ সদস্যের দলের একজনকে কাদামাটির মধ্যে ধরে ফেলেন গ্রামবাসী।

পরে অন্য সদস্যরা পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিগুলো লক্ষভ্রষ্ট হয়ে গিয়ে আটক ওই ডাকাতের শরীরেই লাগে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে শেরপুর ফাঁড়ি পুলিশ ও মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পুলিশ প্রহরায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের জানান, পালিয়ে যাওয়া ডাকাত দলের সদস্যদের শনাক্তে চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!