AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলার উদ্বোধন


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০১:০২ পিএম, ১৪ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলার উদ্বোধন

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ অনুষ্ঠান ও তিন দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!