AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে কৃষকের মাঝে এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ



উলিপুরে কৃষকের মাঝে এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে চরাঞ্চলে ৬শ জন কৃষকের মাঝে ২০ সেট এনএলপি সেট ও ক্যানভাস পাইপ  বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সকল সামগ্রী বিতরণ করা হয়।

অতিরিক্ত কৃষি অফিসার আফরোজা পারভীন রিফার সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম মেহেদী হাসান। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন, কুড়িগ্রাম-৩ আসনের এমপি’র প্রতিনিধি জিয়াউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খালেদা খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও চরাঞ্চলের কৃষকবৃন্দ। চরাঞ্চলের কৃষকেরা  কৃষিকাজে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে ধারনা করছেন কৃষি কর্মকর্তা ও প্রান্তিকের কৃষকবৃন্দ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সসম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় সেচ সয়ায়ক হিসাবে উপজেলার চরাঞ্চলের কৃষকদের সেচ সহায়তা হিসাবে থেতরাই, বজরা, দলদলিয়া, গুনাইগাছ, সাহেবের আলগা, বেগমগঞ্জ, হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে মোট ২০টি ব্লকের ৬শ জন কৃষকের মাঝে এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!