AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেকনাফে বিদেশি পিস্তল উদ্ধার, আটক-৩


Ekushey Sangbad
মো.শাহাদত হোছাইন, কক্সবাজার
০৮:০১ পিএম, ১৩ এপ্রিল, ২০২৬

টেকনাফে বিদেশি পিস্তল উদ্ধার, আটক-৩

কক্সবাজারের টেকনাফে একটি সিএনজি অটোরিকশি তল্লাশি করে বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশিতে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে মোহাম্মদ নবী (৪০) নামের এক ব্যক্তির পায়ের উরুতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

এ ঘটনায় নুরুল আমিন (২৯) ও মো. শাহজাহান (৪৫) নামে আরও দুজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে মোহাম্মদ নবী কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ (ই) ব্লক-৩৯ এর বাসিন্দা বলে এবং অন্য দুইজন উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, উদ্ধার হওয়া পিস্তলটি জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে  সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!