AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ত্রিশালে পুলিশের অভিযানে মাদকসহ দুই কারবারি আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
০৩:৫৮ পিএম, ১৩ এপ্রিল, ২০২৬

ত্রিশালে পুলিশের অভিযানে মাদকসহ দুই কারবারি আটক

‎ময়মনসিংহের ত্রিশালে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
 সোমবার (১৩ এপ্রিল) উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

‎ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে এসআই তারেক হাসান, সবুজ মিয়া, মহসিন হাসান ও সঙ্গীয় ফোর্স উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া গ্রামের নজরুল ইসলামের ডেকোরেটর দোকানের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করে সুজন মিয়া (২৮) আব্দুল মান্নান (৩৫) আটক করা হয়।

‎তারা দুজনই বীররামপুর ভাটিপাড়া এলাকার বাসিন্দা। আটকের পর তাদের শরীরে তল্লাশি চালিয়ে তাদের ৬৭ পিস ইয়াবা এবং ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

‎ত্রিশাল থানার ওসি মুনসুর আহাম্মদ জানান, তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!