AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা



বোয়ালখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় চালকের তন্দ্রা শনাক্ত করে সতর্ক করার অভিনব ‘স্মার্ট চশমা’ উদ্ভাবন করে নজর কাড়ে দুই শিক্ষার্থী।

রোববার (১২ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯টি স্টলে তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে।

সারোয়াতলী পূর্ণচন্দ্র সেন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণির শিক্ষার্থী কাঞ্চি চৌধুরী ও নূরে আজরা ‘ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম’ ভিত্তিক একটি বিশেষ চশমা তৈরি করে। তারা জানায়, এই চশমা চালকের চোখে তন্দ্রা আসলে মাত্র দুই সেকেন্ডের মধ্যে তাকে সতর্ক করবে। এরপরও সাড়া না পেলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির গতি কমিয়ে ইঞ্জিন বন্ধ করে দেবে, যা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হতে পারে।

শিক্ষার্থীরা আরও জানায়, চশমাটি তৈরি করতে আনুমানিক এক হাজার টাকা ব্যয় হবে, যা সহজলভ্য প্রযুক্তি দিয়ে তৈরি করা সম্ভব।

অন্যদিকে, আজগর আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সৃজন চৌধুরী ‘এগ্রো নোভা’ নামে একটি প্রজেক্ট প্রদর্শন করে। এই প্রযুক্তির মাধ্যমে কৃষক তার জমির সেচের প্রয়োজনীয়তা ও ফসলের গুণগত মান সম্পর্কে তথ্য জানতে পারবেন।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বলেন, “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো অত্যন্ত প্রশংসনীয়। তারা দেশের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

সকাল ৯টায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। মেলা শেষে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 


একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!