AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহে হামের টিকাদান কর্মসূচি শুরু, টিকা পাবে ৫৮ হাজারের বেশি শিশু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
০৩:৫৮ পিএম, ১২ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহে হামের টিকাদান কর্মসূচি শুরু, টিকা পাবে ৫৮ হাজারের বেশি শিশু

দেশব্যাপী হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে নগরভবন প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা। এছাড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় নগরীর ৫৮ হাজার ৬৬৮ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে। নগরীর ৭০টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ. কে. দেবনাথ।

টিকা পেয়ে শিশুদের অভিভাবকদের মধ্যে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। একই সময়ে নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে ৭৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত মোট ৩৯৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ৩১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিটি করপোরেশন এলাকার বাইরে ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় আরও ১ লাখ ৬৫ হাজার ৭৫০ জন শিশুকে টিকা প্রদান করা হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, টিকাদানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি। হাম আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!