নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সদর উপজেলার তালতলা গ্রামের মৃত হেমায়েত আলীর ছেলে সৈয়দ উজির আলী (৪৩) এবং একই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে মো. মাসুম বিল্লাহ (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সুজিত সরকার ও এএসআই (নিরস্ত্র) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল গোপালপুর গ্রামের একটি বসতবাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

