AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানিকছড়িতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৫:৫৮ পিএম, ১১ এপ্রিল, ২০২৬

মানিকছড়িতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১

খাগড়াছড়ির মানিকছড়িতে যৌন হয়রানির চেষ্টা করার অভিযোগে মো. সাব্বির (১৮) নামে একজনকে আটক করা হয়েছে।  শনিবার (১১ এপ্রিল) বেলা ১.৩০ মিনিটের দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার জিয়ানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল উপজেলার জিয়ানগর এলাকায় ইদ্রিস মিয়ার বাড়ির উঠানে বিকালে খেলতে যায় ৩ বছর বয়সী এক শিশু। বাড়িতে থাকা তার ছেলে সাব্বির কেক দেওয়ার অজুহাতে নিজের রুমে নিয়ে যায় শিশুটিকে। সেখানে নিজের মোবাইলে গেম দেখানোর ছলে শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টা করে সাব্বির। এঘটনা জানাজানি  হলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এলাকা জুরে। পরে দ্রুত এলাকা ত্যাগ করেন অভিযুক্ত সাব্বির।

পরে মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর পরিবার। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

মানিকছড়ি থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান,এ ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী পরিরাব। অভিযুক্ত সাব্বিরকে আটক করা হয়েছে। শিশুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!