AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটালীপাড়ায় ভেজাল গুড় তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা


Ekushey Sangbad
সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া
০৫:৫৭ পিএম, ১১ এপ্রিল, ২০২৬

কোটালীপাড়ায় ভেজাল গুড় তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নে ভেজাল গুড় তৈরির অপরাধে চয়ন সরকার নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) উপজেলার কলাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক এ দণ্ড প্রদান করেন।

এ সময় প্রায় ১৫ মন ভেজাল গুড় জব্দ করে পানিতে ফেলে দেওয়া হয়।

চয়ন সরকার কলাবাড়ী গ্রামের রমেশ সরকারের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, ভেজাল গুড় তৈরির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চয়ন সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ১৫ মন ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। ভেজালবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/যাবিদ

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!