AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দীঘিনালায় আগুনে নয়টি দোকান পুড়ে ছাই, নিঃস্ব পরিবার


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৫:২৩ পিএম, ১১ এপ্রিল, ২০২৬

দীঘিনালায় আগুনে নয়টি দোকান পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

খাগড়াছড়ির দীঘিনালায় মধ্যরাতে আগুনে পুড়ে গেছে নয়টি দোকান। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।

গতকাল (১০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এলাকায় একটি মেলা চলছিল। মেলা থেকে ফেরার পথে লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে গ্রামের মানুষ জেগে ওঠে। ঘটনাস্থলে এসে তারা দেখতে পান, আগুনে দোকানগুলো প্রায় পুড়ে গেছে। যেহেতু রাতে দোকানগুলোতে কেউ অবস্থান করছিল না, তাই আগুন লাগার বিষয়টি আগে কেউ টের পাননি।

দোকানগুলো পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ পংকজ বড়ুয়া জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই প্রায় নয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!