AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত



তানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে মুন্ডুমালা কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। তার সততা, নিষ্ঠা ও দেশপ্রেম আজও দলের নেতাকর্মীদের জন্য অনুকরণীয়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অব্যাহত রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, তালন্দ ইউপি বিএনপির সভাপতি শামসুদ্দিন মন্ডল, চান্দুডিয়া ইউপি বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী, বিএনপি নেতা উমর আলী, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, বিএনপি নেতা শরীয়তল্লাহ, পৌর যুবদলের সদস্য সচিব জহুরুল ইসলাম এবং তালন্দ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামাল দেওয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!