AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে বজ্রপাতে হতাহত ২


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৮:৪৫ পিএম, ৬ জুন, ২০২৬

যশোরে বজ্রপাতে হতাহত ২

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে বজ্রপাতে রুবেল হোসেন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া পৃথক ঘটনায় সদর উপজেলার দৌগাছিয়া গ্রামে বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের পশ্চিম মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন চান্দুটিয়া গ্রামের শিপন হোসেনের ছেলে। আহত আব্দুর রশিদ একই গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে রুবেল মাঠ থেকে বাড়ি ফিরছিল। একই সময় কৃষক আব্দুর রশিদ গরু নিয়ে বাড়ির পথে ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে রুবেল ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে আব্দুর রশিদ গুরুতর আহত হয়ে মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকেন।

পরে একটি পাওয়ার ট্রিলারচালক মাঠ থেকে ফেরার পথে তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, বিকেলের আকস্মিক বজ্রপাতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে পৃথক ঘটনায় সদর উপজেলার দৌগাছিয়া গ্রামে বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!