AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার


Ekushey Sangbad
মো.শাহাদত হোছাইন, কক্সবাজার
০৭:৩৩ পিএম, ১০ এপ্রিল, ২০২৬

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একটি মুরগির খামার থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খামারের মালিক নুরুল হোসাইন (৩০) পলাতক রয়েছেন।

পলাতক নুরুল হোসাইন হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকার গুরা মিয়ার ছেলে বলে জানা গেছে।

টেকনাফ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকায় নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান চালায়। অভিযানকালে খামারের একটি ছোট কক্ষের ভেতরে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়।

পরে বস্তা দুটি খুলে গণনা করে ৫০টি ইয়াবার প্যাকেট পাওয়া যায়, যার মোট পরিমাণ প্রায় ৫ লাখ পিস।

পুলিশ জানায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করেছে—এমন সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় নুরুল হোসাইনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!