AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুঠিয়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু


Ekushey Sangbad
পুঠিয়া প্রতিনিধি, রাজশাহী
০৫:৩২ পিএম, ১০ এপ্রিল, ২০২৬

পুঠিয়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুকুরে পড়ে পার্থ (৪) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোর ৪টা ২০ মিনিটে রানীঘাটের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পার্থ পুঠিয়া উপজেলার রামজীবনপুর গ্রামের বাসিন্দা সুজন কুমার দাস ও স্মৃতি রানী দাসের সন্তান। পরিবারটি রাজার বাগানপাড়া এলাকায় শিশু পার্কসংলগ্ন স্থানে বসবাস করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে পার্থ সমবয়সী শিশুদের সঙ্গে শেখ রাসেল পার্কের পুকুরঘাট এলাকায় খেলছিল। বিকেল প্রায় ৫টা ২০ মিনিটে তার মা তাকে বাড়িতে নেওয়ার জন্য পার্কে এসে খোঁজ করতে থাকেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।

এতে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ধারণা করা হয়, খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত পার্থ পুকুরে পড়ে যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে রাতভর তল্লাশি অভিযান চালায়।

অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর শুক্রবার ভোরে রানীঘাটের পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুঠিয়া থানা ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!