AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪৫ দিনেও শিশুর সন্ধান মেলেনি, পরিবারে শোকের মাতম


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৩:১৩ পিএম, ১০ এপ্রিল, ২০২৬

৪৫ দিনেও শিশুর সন্ধান মেলেনি, পরিবারে শোকের মাতম

নেত্রকোনার মদনে নিখোঁজ শিশু আরিয়ান (৫)-এর ৪৫ দিন অতিবাহিত হলেও এখনো কোনো সন্ধান মেলেনি। শিশুর খোঁজ না পেয়ে পরিবারে শোকের মাতম চলছে। এদিকে শিশুটির সন্ধান দাবিতে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়েছে।

মদন উপজেলার কাওয়াল্লী বিন্নী গ্রামে নানাবাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আরিয়ান। নিখোঁজ শিশুটি কেন্দুয়া পৌরসদরের ছকিদারা গ্রামের সানাউল্লাহ মিয়ার একমাত্র ছেলে।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আরফান ইসলাম আরিয়ানের মা আয়েশা আক্তার চাকরির সুবাদে চট্টগ্রামে বসবাস করেন। সে কারণে শিশুটিকে তিনি নানাবাড়িতে রেখে যান। গত ২৫ ফেব্রুয়ারি (বুধবার) নানাবাড়ি থেকেই নিখোঁজ হয় শিশুটি। ৪৫ দিন পার হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে শিশুটির নানা বুলবুল মিয়া ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এমনকি ফায়ার সার্ভিসের ডুবুরি দলও মগড়া নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও কোথাও কোনো সন্ধান মেলেনি।

তবে পরিবারটির দাবি, শিশু আরিয়ানকে অপহরণ করা হয়েছে। তাদের অভিযোগ, গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীদের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। শিশুটির পরিবারের ভাষ্য, “আমার ছেলে যদি পানিতে পড়ে মারা যেত, তাহলে ভেসে উঠত। সুতরাং আমাদের গ্রামের প্রতিবেশীরাই আমার ছেলেকে অপহরণ করেছে।”

অবশেষে নিরুপায় হয়ে পরিবার ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে।

শিশুটির নানা বুলবুল মিয়া বলেন, “আমার নাতি নিখোঁজের ৪৫ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের পক্ষ থেকেও তেমন সহযোগিতা পাচ্ছি না।”

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, “এ ঘটনায় পিবিআই তদন্ত করছে। আমরাও তদন্ত চালাচ্ছি। তবে পুলিশ সহযোগিতা করছে না—এটা ঠিক নয়।”

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!