বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা সভাপতি রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। ১৫০টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৯৩ হাজার ২৯৯টি ভোট পড়েছে। কেন্দ্রগুলোতে ৮৩৫টি বুথ ছিল, যার মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ আসন থেকে নির্বাচিত হওয়ার পর আসনটি ছেড়ে দিলে এটি শূন্য ঘোষণা করা হয়। সেই প্রেক্ষিতে অনুষ্ঠিত উপনির্বাচনে জয়ী হলেন রেজাউল করিম বাদশা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

