AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃষ্টিতে ভিজে কৃষকের স্বপ্ন


Ekushey Sangbad
সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া
১২:১২ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ্টিতে ভিজে কৃষকের স্বপ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাজুড়ে এখন চলছে বাঙ্গির মৌসুম। এ অঞ্চলের কৃষকদের জন্য বাঙ্গি অন্যতম প্রধান অর্থকরী ফসল।

মৌসুম এলেই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষকরা ক্ষেত থেকে পাকা বাঙ্গি সংগ্রহ করে বিভিন্ন অস্থায়ী হাটে বিক্রির জন্য নিয়ে আসেন। গামলায় সাজানো এসব বাঙ্গি সাধারণত ক্রেতাদের আকর্ষণ করে। তবে বৃহস্পতিবার দৃশ্যটি ছিল সম্পূর্ণ ভিন্ন।

ভোর থেকে টানা বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি ছিল খুবই কম। ফলে রাস্তার দুই পাশে বাঙ্গি সাজিয়ে রেখে নিরুপায় হয়ে ক্রেতার অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে কৃষকদের।

বিক্রি না হওয়ায় লোকসানের শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। প্রকৃতির বৈরী আচরণ যেন এক নিমিষেই কৃষকের কষ্ট আর স্বপ্নকে ভিজিয়ে দিয়েছে। এখন ক্রেতার আশায় প্রহর গুনছেন তারা।

কলাবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামের কৃষক অসিত বলেন, “আমি ৮ গামলা বাঙ্গি বিক্রি করেছি মাত্র ৮০০ টাকায়। গতকাল একই বাঙ্গির দাম ছিল ১,৮০০ টাকা।”

অপরদিকে, মাদারীপুর থেকে আসা কয়েকজন ক্রেতা জানান, বৈরী আবহাওয়ার কারণে পাকা বাঙ্গির চাহিদা কমে গেছে। এতে বাঙ্গি কিনলেও বিক্রি করতে সমস্যা হবে বলে তারা আশঙ্কা করছেন।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!