AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নাগেশ্বরীতে জমিজমা নিয়ে বিরোধ

নারী নির্যাতনসহ প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৪:৫৯ পিএম, ৮ এপ্রিল, ২০২৬

নারী নির্যাতনসহ প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক গৃহবধূর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোমিন পাড়ার বাসিন্দা মোছাঃ প্রিয়াংকা খাতুন তার পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রতিবেশী মোঃ নুরুজ্জামাল, তার স্ত্রী মোছাঃ কাকলি বেগম ও তাদের কন্যা শেফা খাতুনের সঙ্গে দীর্ঘ প্রায় ৮ মাস ধরে বিরোধে জড়িয়ে আছেন।

অভিযোগে বলা হয়, প্রায় ৬ মাস আগে বিবাদীরা প্রিয়াংকার পৈত্রিক জমিতে থাকা একটি জাম গাছ কেটে নিয়ে যায়। সর্বশেষ গত ১ এপ্রিল ২০২৬ইং তারিখ বিকেলে গাছের কাঠ চেরাইয়ের জন্য নিয়ে যাওয়ার খবর পেয়ে প্রিয়াংকা খাতুন প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এসময় বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার সময় প্রিয়াংকার দেবর ও শাশুড়ি এগিয়ে এলে তাদেরও গালিগালাজ ও ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শুধু তাই নয়, উপস্থিত সাক্ষীদের সামনেই ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের একা পেলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে জানা গেছে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!