দিনাজপুর জেলার পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফর করলেন দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
জানা গেছে,মেজর জেনারেল (অবঃ) মোঃ রাশেদ আমিন,ফ্যাকাল্টি মেম্বার,এনডিসি-এর নেতৃত্বে National Defence Course-2026 এর অংশ হিসেবে বাংলাদেশ,ভারত, সৌদি আরব, মালয়েশিয়া,তানজানিয়া,ওমান এবং নাইজেরিয়া-এর ব্রিগেডিয়ার এবং যুগ্মসচিব পদমর্যাদার ২১ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা (Course Member) মঙ্গলবার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (কয়লা খনি) সফর করেন।

অতিথিবৃন্দদের সম্মুখে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিসিএমসিএল-এর সার্বিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত একটি উপস্থাপনা প্রদান করা হয়।
কোর্স মেম্বারগণ বিসিএমসিএল-এর কোল ইয়ার্ড এবং স্থাপনা পরিদর্শন করেন।এসময় প্রকৌ. মো. শাহ আলম, ব্যবস্থাপনা পরিচালক, বিসিএমসিএল এবং মেজর জেনারেল মোঃ রাশেদ আমিন (অবঃ),ফ্যাকাল্টি মেম্বার, এনডিসি মহোদয় উভয় প্রতিষ্ঠানের ক্রেস্ট বিনিময় করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

