AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে দাফনের ৭ মাস পর ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
০১:১০ পিএম, ৮ এপ্রিল, ২০২৬

নড়াইলে দাফনের ৭ মাস পর ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন

নড়াইলের লোহাগড়া উপজেলায় দাফনের সাত মাস পর এক পার্ক ব্যবস্থাপকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। একই দিনে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা কেন্দ্রীয় কবরস্থান থেকে নিরিবিলি পিকনিক স্পটের কাউন্টার ব্যবস্থাপক মুকুল মোল্যা (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়। তিনি লক্ষ্মীপাশা গ্রামের মৃত রুহুল আমীন মোল্যার ছেলে।

নড়াইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২৭ আগস্ট বিকেলে একই উপজেলার রাজোপুর এলাকার ভাড়াটিয়া আবু সাঈদ, আরিনা জান্নাতুল ও সাহানুর বেগমসহ কয়েকজন পিকনিক স্পটে আসেন। রাত্রিযাপনের জন্য কক্ষ ভাড়া নেওয়া নিয়ে তাদের সঙ্গে ব্যবস্থাপক মুকুলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মিলে মুকুলকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে সে সময় পরিবারের সদস্যরা মারধরের বিষয়টি জানতেন না। ফলে মরদেহ বাড়িতে নিয়ে পরদিন (২৮ আগস্ট) দাফন করা হয়। দাফনের দুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুকুলকে মারধরের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। বিষয়টি পরিবারের নজরে এলে তারা আদালতের দ্বারস্থ হন।

গত ২ নভেম্বর লোহাগড়া আমলি আদালতে নিহতের বড় বোন রেহানা পারভীন বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। তদন্তের স্বার্থে আদালত মুকুলের মরদেহ উত্তোলন করে সুরতহাল শেষে ময়নাতদন্তের অনুমতি দেন। নিহতের পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

অন্যদিকে, একই দিনে লোহাগড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, রেললাইনে চলাচলের সময় দুর্ঘটনাবশত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!