AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন



বোয়ালখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসাররা অংশ নেন। এ সময় চলমান সন্দেহজনক হামের উপসর্গযুক্ত শিশুদের চিকিৎসা বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় “Management of Measles and Measles Mimicking Diseases at the Emergency of Boalkhali UHC” শীর্ষক আলোচনায় হামের উপসর্গযুক্ত রোগীরা প্রকৃতপক্ষে হাম আক্রান্ত কি না, নাকি হামের মতো অন্য কোনো রোগে আক্রান্ত—তা নির্ণয় এবং উপজেলা পর্যায়ে সেবা প্রদানের সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় বোয়ালখালীতে হাম প্রতিরোধে গৃহীত কার্যক্রম এবং চিকিৎসা ব্যবস্থাকে কীভাবে আরও সহজ ও কার্যকর করা যায়, সে বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা উপস্থাপন করেন শিশু রোগ, মেডিসিন ও চক্ষু রোগ বিশেষজ্ঞরা।

এ সময় আবাসিক মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত দেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!