AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ জ্বালানী তেল জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
১০:৩৫ পিএম, ৭ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ জ্বালানী তেল জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

র‌্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রয়ের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ বিপুল পরিমাণ জ্বালানী তেল জব্দ করেছে।(৭ এপ্রিল) মঙ্গলবার রাতে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৯।

বিজ্ঞপ্তিতে আরো জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯,   যৌথ আভিযানিক দল ৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত  জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল 
মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রয় করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় (১) বিল্লাল মিয়া, পিতা- মৃত জুরু মিয়া, সাং- গোকর্ণঘাট দক্ষিণপাড়া,  ব্রাহ্মণবাড়িয়া’কে ২০ হাজার টাকা, (২) শরিফ, পিতা- বিল্লাল মিয়া, সাং- গোকর্ণঘাট দক্ষিণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া’কে ২০ হাজার টাকা এবং (৩) জামাল, পিতা- মৃত আব্দুল খালেক, সাং- ছয়বাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া’কে ১০ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১০ হাজার লিটার জ্বালানী তেল জব্দ করা হয়। 

এছাড়াও র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে জানানো হয়।

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!