AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবাসিক কোয়ার্টার থেকে কাল নাগিনী সাপ উদ্ধার



আবাসিক কোয়ার্টার থেকে কাল নাগিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকায় একটি কাল নাগিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

সূত্র জানায়, হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অর্পণা রানী পালের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলায় একটি সাপ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে বাসা থেকে বের হন। পরে বিষয়টি অর্পণা রানী পালের পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমকে জানান। তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে ফোনে জানালে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত হাসপাতালে গিয়ে সাপটি তৃতীয় তলায় ভেন্টিলেটরের ভেতর থেকে উদ্ধার করেন।

প্রায় অর্ধঘন্টা চেষ্টার পর কাল নাগিনী সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সাপটিকে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হকের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক জানান, “সাপটি সুস্থ্য থাকায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।”

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!