রাঙ্গামাটির বাঘাইছড়িতে অধিক লাভের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদকৃত ৭৪ লিটার পেট্রোল জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীনস্থ রিভারঘাট পোস্টের পোস্ট কমান্ডার হাবিলদার মো. আসাদুজ্জামান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলা সদরের এমএমসি ব্রিক ফিল্ডের পাশে এক অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় অবৈধভাবে পেট্রোল মজুদ করে রেখেছে—এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি তিনটি প্লাস্টিকের জারিকেন ফেলে পালিয়ে যায়। পরে টহল দল পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি জারিকেন থেকে মোট ৭৪ লিটার পেট্রোল জব্দ করে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

