AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজিবপুরে জব্দ সরকারি চাল এতিমখানায় বিতরণ



রাজিবপুরে  জব্দ সরকারি চাল এতিমখানায় বিতরণ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সাংবাদিক সংশ্লিষ্ট একটি গোডাউন থেকে গত ২৭ মার্চ জব্দ করা সরকারি চাল অবশেষে স্থানীয় এতিমখানা ও মাদরাসাগুলোতে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজিবপুর থানা চত্বরে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণের আয়োজন করা হয়।

রাজিবপুর থানা পুলিশ জানিয়েছে, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলেন, প্রকৃত উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। তাই জব্দকৃত চাল আজ বিতরণ করা হলো।

জানা যায়, শিবেরডাঙ্গী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেনের মালিকানাধীন দুটি গোডাউন থেকে মোট ৭১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি চালিয়ে জব্দকৃত চালের তথ্য উপজেলা প্রশাসনকে জানান।

পরবর্তীতে উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফাতেমা ট্রেডার্সের মালিক এবং একটি গণমাধ্যমের মাল্টিমিডিয়া সমন্বয়ক সোহেল রানা স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত চাল রাজিবপুর থানায় হস্তান্তর করা হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম শামীম এবং রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত সোহেল রানা স্বপ্ন অভিযোগ অস্বীকার করে বলেন, তার মায়ের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ রয়েছে। তিনি দাবি করেন, ঈদ উপলক্ষে অধিকাংশ চাল বিতরণ করা হলেও কিছু চাল গোডাউনে সংরক্ষিত ছিল। এছাড়া কিছু সুবিধাভোগী চাল বিক্রি করায় অতিরিক্ত চাল জমা হয়েছিল। তিনি জব্দকৃত চালকে ভিজিএফ বা ইউনিয়ন পরিষদের নয় বলে উল্লেখ করেন।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন এলাকার শিশুরা, শিক্ষক এবং স্থানীয় সমাজসেবীরা। অনেকে আনন্দিত চিত্তে মন্তব্য করেন, এতে অসহায় ও অনাথ শিশুদের খাদ্যসুরক্ষা নিশ্চিত হলো। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় তদন্ত এখনও চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, অভিযান চলাকালীন ছাত্রদলের দেওয়া তথ্য অত্যন্ত সহায়ক হয়েছে। ভবিষ্যতেও জনগণের সরাসরি সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

স্থানীয়রা মনে করছেন, অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা এবং অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ-দুটি মিলিয়ে এটি কেবল আইনগত ব্যবস্থা নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও প্রশংসনীয় উদ্যোগ।

 

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!