AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
আনোয়ারা

বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়, স্থানীয়দের ক্ষোভ



বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ  ছড়াচ্ছে  এলাকায়, স্থানীয়দের ক্ষোভ

 আনোয়ারা উপজেলায়  কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। ৫ই এপ্রিল (রবিবার) ভোর রাতের দিকে  চিহ্নিত  সিন্ডিকেটের লোকজন খালে বিষ দিয়ে কয়েক লক্ষ  টাকার মাছ ধরে নিয়ে যায়। দুপুরে জোয়ারের পানিতে বিভিন্ন স্থানে  মাছ মরে ভেসে উঠে দুর্গন্ধ  ছড়ালে এলাকার মানুষ বুঝতে পারে খালে রাতের বেলা বিষ দিয়ে মাছ ধরে  নিয়ে গেছে চিহ্নিত একটি মহল। এলাকাবাসী এ ঘটনা নিয়ে মৎস্য অফিসে যোগাযোগ করলে  উপজেলা মৎস্য অফিসার  ঘটনাস্থল পরিদর্শন  করেন এবং উপজেলা নির্বাহী  অফিসার  বরাবর লিখিতভাবে অভিযোগ দিতে বলে।

সরেজমিনে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, কোদালা খালের স্লুইস গেইট দিয়ে পানি উঠানামা করানোর দায়িত্বে রয়েছেন স্থানীয় মোজাম্মেল  ও জমির নামে দুই ব্যক্তি। তারা স্লুইস গেটের  নীচে জালও বসায়।  তারা নাকি পানি উন্নয়ন বোর্ড থেকে দুই লক্ষ  টাকা দিয়ে স্লুইস গেইটের হেন্ডেলটা নিয়েছেন পানি উঠানামা করানোর জন্য। এলাকাবাসীর  অভিযোগ এই দুইজনের বিরুদ্ধে।

এরা ছাড়াও সিন্ডিকেটে আরো কয়েকজন রয়েছে। এর আগেও কয়েকবার এভাবে খালে বিষ দিয়ে মাছ নিধন করেছে। তবে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এটা নিজেদের অপরাধ ঢাকতে মনে হয় এ ধরণের কথা বলছে। স্লুইস গেইট দেখাশোনার জন্য পানি উন্নয়ন বোর্ডের আলাদা ডিপার্টমেন্ট আছে।

তারা সেচের জন্য সরেজমিন তদন্ত করে প্রকৃত কৃষকদের  দায়িত্ব  দেন পানি উঠানামা করানোর জন্য। আমার জানামতে কোদালা খালে এরকম কাউকে দায়িত্ব  দেওয়া হয়নি। আজ (মঙ্গলবার ) পানি উন্নয়ন বোর্ডের  লোক গিয়ে বিষয়টি  তদন্ত করবে। উপজেলা সিনিয়র  মৎস্য অফিসার  রাশিদুল হক জানান, কোদালা খালে  বিষ দিয়ে মাছ ধরার বিষয়টি জানার পর ঘটনাস্থলে  গিয়ে পরিদর্শন করি। 

বিষ দেওয়ায় অনেক বড় বড় মাছ মরে ভেসে উঠেছে। অনেক মাছ পঁচে দুর্গন্ধ  ছড়াচ্ছে। দায়ীদের বিরুদ্ধে স্থানীয়রা লিখিত অভিযোগ  দেওয়ার কথা বলেছে।  অভিযোগ  দিলে আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে।

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!