মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশের অভিযানে চার ছিনতাইকারীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের চৌমুহনায় অবস্থিত এপেক্স শো-রুমের সামনে পরিচালিত হয়। এ সময় খালেদ মিয়া, কাওছার মিয়া এবং সিয়াম মিয়াকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে ছিনতাইয়ে ব্যবহৃত গিয়ার, চাকু ও রামদা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এই অভিযানে নেতৃত্ব দেন থানার সাব-ইন্সপেক্টর সুজন কান্দি পাল।
এর পাশাপাশি পুলিশ শহরের শাপলাবাগ এলাকা থেকে আরেক ছিনতাইকারী শামীম মিয়া ও একটি ফৌজদারী মামলার আরও একজন আসামিকে গ্রেফতার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশের পৃথক অভিযানে চার ছিনতাইকারীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে সোমবার (৬ এপ্রিল) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

