AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদগঞ্জে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু



ফরিদগঞ্জে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো— ইয়াসিন (৮) ও রাসেল হোসেন (৫)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং সম্পর্কে আপন ভাই।

রোববার (৫ এপ্রিল ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জামাপুর এলাকার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের পুকুরে দুই ভাই গোসল করতে নামে। সে সময় তাদের মা শাহীনা বেগম পুকুরপাড়ে গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর সন্তানদের দেখতে না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পুকুরে নেমে দুই ছেলেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের পিতা আবুল বাশার একজন শারীরিক প্রতিবন্ধী। অভাবের সংসারে সন্তানদের হারিয়ে তিনি এখন দিশেহারা। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “সকালে সন্তানদের মাদ্রাসায় রেখে ভিক্ষা করতে বের হয়েছিলাম। আমার সব শেষ হয়ে গেল।”

ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!