AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ



জীবননগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগরে পাট, গ্রীষ্মকালীন মুগ, তিল এবং উফশি জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জীবননগর কৃষি অফিস চত্বরে চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমের এই বীজ ও সার বিতরণ শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল।

ইউএনও জানান, কৃষকদের মাঝে বিতরণকৃত প্রণোদনা সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই বিষয়ে তদারকির জন্য একটি বিশেষ মনিটরিং টিম কাজ করছে, যারা সরাসরি নজর রাখবে।

তিনি আরও বলেন, “এখন কৃষকদের পাম্পে ডিজেল পেতে কিছুটা সমস্যা হচ্ছে। কৃষকদের সহজে তেল পেতে প্রত্যায়ন দেওয়া হবে। প্রত্যায়ন পত্র দেখিয়ে বাজারের এজেন্ট পয়েন্ট থেকে তেল নিতে পারবে। তবে কোন প্রকার তেলের অবৈধ মজুদ করা যাবে না। এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জীবননগর কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, জীবননগর উপজেলায় মোট ৬ হাজার কৃষকের প্রতি ৫ কেজি করে ধানের বীজ, ৫০০ কৃষকের প্রতি ৫ কেজি পাটের বীজ, ২০০ কৃষকের প্রতি ৫ কেজি মুগের বীজ এবং ১৩০ জন কৃষকের প্রতি ১ কেজি তিলের বীজ বিতরণ করা হবে। এছাড়াও প্রতিটি কৃষকের ডিএপি ও পটাশ সার দেওয়া হবে।

কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম এবং অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!