AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীনগরে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০২:০৯ পিএম, ৬ এপ্রিল, ২০২৬

শ্রীনগরে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে শ্রীনগর-ভাগ্যকুল সড়কের ‘নবাব কাচ্চি ডাইন’ রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, তাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেস্তোরাঁর রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ভবনের দ্বিতীয় তলার বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

রেস্তোরাঁর স্বত্বাধিকারী মো. আনোয়ার খান বাবু জানান, প্রায় ছয় মাস আগে চালু করা এই ব্যবসা হঠাৎ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তার দুই লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়েনি। গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জনসাধারণের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

 


একুশে সংবাদ/যাবিদ

Link copied!