AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছেলের বিশ্বকাপ দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভোজিনহার মা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪২ এএম, ১৯ জুন, ২০২৬

ছেলের বিশ্বকাপ দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভোজিনহার মা

স্পেনের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বিশ্বকাপে আলোচনায় আসা কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দিয়াস ভোজিনহার মা অবশেষে যুক্তরাষ্ট্রে গিয়ে ছেলের খেলা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। ভিসা ও আর্থিক জটিলতা কাটিয়ে তার ভ্রমণের ব্যবস্থা সম্পন্ন হয়েছে।

বিশ্বকাপে অভিষেক ম্যাচে স্পেনের বিপক্ষে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে ম্যাচসেরা নির্বাচিত হন ৪০ বছর বয়সী ভোজিনহা। তবে ম্যাচ শেষে তিনি আবেগঘন প্রতিক্রিয়ায় জানান, ভিসা-সংক্রান্ত সমস্যার কারণে তার মা আনা কান্দিদা এভোরা স্টেডিয়ামে উপস্থিত থেকে তার খেলা দেখতে পারেননি।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে বিষয়টি নজরে আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাইয়ায় অবস্থিত মার্কিন ভিসা টিম এভোরার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে এবং তার যুক্তরাষ্ট্র সফরের অনুমোদন নিশ্চিত করেছে।

এর ফলে আগামী সোমবার মায়ামিতে অনুষ্ঠিতব্য কেপ ভার্দে ও উরুগুয়ের মধ্যকার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে গ্যালারিতে বসে ছেলের খেলা উপভোগ করতে পারবেন ভোজিনহার মা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত নীতিমালা ও প্রক্রিয়া অনুসরণ করেই তার সফরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির আওতায় কেপ ভার্দেসহ কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বড় অঙ্কের নিরাপত্তা জামানতের শর্ত ছিল। পরে বিশ্বকাপের টিকিটধারীদের ক্ষেত্রে সেই শর্ত প্রত্যাহার করা হলেও ভ্রমণ ব্যয়ের কারণে শুরুতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা স্থগিত করেছিলেন আনা কান্দিদা এভোরা। এখন সব জটিলতা কাটিয়ে তিনি বিশ্বকাপে ছেলের পাশে থাকার সুযোগ পাচ্ছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!