AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৯:৩৪ পিএম, ৫ এপ্রিল, ২০২৬

মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাগেরহাটের মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে অবৈধভাবে জ্বালানি তেল নামিয়ে বিক্রির অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) বিকেলে মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ধানসাগর ইউনিয়নের হানিফ তালুকদার (৩৫)কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খুলনা থেকে মোরেলগঞ্জে আসা একটি অ্যাম্বুলেন্স থেকে তেল নামিয়ে স্থানীয় এক মোটরসাইকেল চালকের কাছে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়েন হানিফ তালুকদার। এ সময় তার বিরুদ্ধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

পরে একই আইনের ২০ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থবিরোধী ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!