AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দাবি


Ekushey Sangbad
লাতিফুর রহমান, ঠাকুরগাঁও
০৬:২৬ পিএম, ৫ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চিনিকল শ্রমিকদের ৩ দাবি

ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর আয়োজনে রোববার (৫ এপ্রিল) দুপুরে মিলগেট চত্তরে এ ফটক সভাটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা।

ঘন্টাব্যাপি অনুষ্ঠিত ফটক সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস।

এসময় বক্তব্য দেন ঠাকুরগাও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ সাধারন সম্পাদক রুহুল আমিন প্রমুখ। বক্তারা বলেন, চিনি শিল্পকে বাচিয়ে রাখতে হলে শ্রমিকদের সুরক্ষা প্রয়োজন। তাই আগামী ১০ দিনের মধ্যে এ ৩ দফা দাবী মানা না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন তারা।

দাবি হল

দক্ষ জনবল তৈরীর স্বার্থে মৌসুমী জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে পূর্বের ন্যায় অভ্যন্তরীনভাবে স্থায়ী পদে সমন্বয় করা, পে-কমিশনের ন্যায় মজুরী কমিশনের শ্রমিকদেরও অবিলম্ববে বিশেষ সুবিধার ১৫% (পনের শতাংশ) টাকা প্রদান এবং অবিলম্বে সাশ্রয় নীতি ২০১৬ আদেশ প্রত্যাহার করে পূর্বের ন্যায় ২০০২ সালের সেট আপ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য সুবিধাদি প্রদানের দাবিতে ঠাকুরগাঁও সুগার মিলে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় ঠাকুরগাও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাসান আলী, কোষাধ্যক্ষ জাকিউল আলম, সমাজকল্যান সম্পাদক শাহাজাহান আলী সহ কেবিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!