কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।
রোববার (৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রয়েল পরিবহনের তিনটি বাস টার্মিনালে রাখা ছিল। এ সময় কয়েকজন যুবক বাসগুলোর ভেতরে বসে মাদক সেবন করছিল। ধারণা করা হচ্ছে, তাদের ব্যবহৃত লাইটার থেকেই আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার পরপরই ওই ব্যক্তিরা পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি বাসই পুড়ে যায়।
ওসি সিরাজুল মোস্তফা জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

