AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় ইয়াবাসহ মাদক কারবারি আটক, সহযোগী পলাতক



মোংলায় ইয়াবাসহ মাদক কারবারি আটক, সহযোগী পলাতক

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মোংলা থানার অধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরমান ফরাজী সাগর (২৮) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি রফিকুল ইসলাম ও রুমা বেগমের ছেলে।

এ সময় তার কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় তার সঙ্গে থাকা মো. সাইফুল ইসলাম নামে আরেক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আরমান ফরাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, প্রশাসনের চলমান মাদকবিরোধী অভিযানে মোংলা এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, সম্মিলিতভাবে প্রশাসনকে সহযোগিতা করলে দ্রুত মাদক নির্মূল করা সম্ভব।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!