কোন রকম দলীয় প্রভাব খাটিয়ে স্বার্থ হাচিলের সুযোগ নেই। আমরা রাজনৈতিক প্রভাবমুক্ত কোটচাঁদপুর গড়তে চাই। শনিবার বিকেলে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তেল নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ডাকা জরুরী সভায় এ কথা বলেন, ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
এ সভায় সভাপতিত্ব করেন,কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফ, মডেল থানার (তদন্ত ওসি) খোন্দকার এনায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসাইন, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কাইয়ুম হোসেন, কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান টিটো খান,কোটচাঁদপুর ফিলিং স্টেশনের মালিক খন্দকার মোজাম্মেল হক (দবি),কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার।
তিনি বলেন,কোটচাঁদপুর উপজেলার ৫ টি ইউনিয়ন ১ টি পৌরসভা ও মহেশপুর উপজেলার আদমপুর ইউনিয়নের বাসিন্দারা পাবেন ৫ শ টাকার তেল। আর অন্য ইউনিয়নের মানুষেরা পাবেন ২ শ টাকা তেল। আর এর বাইরে যদি কেউ অবৈধ মটর সাইকেল নিয়ে এসে একাধিক বার তেল নিয়ে বাইরে গিয়ে বেশি দামে বিক্রি করার চেষ্টা করেন, সেটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ভাবে দেখবেন বলে তিনি নির্দেশনা দেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

