AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, আহত বাবা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁদপুর
০৪:০৫ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, আহত বাবা

বাবার চোখের উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছিলেন তার ছেলে রাকিব হোসেন। কিন্তু ভাগ্যর নির্মম পরিহাসে গন্তব্যে পৌঁছানোর আগেই নিভে গেল তার জীবনপ্রদীপ।

শনিবার (৪ এপ্রিল) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাকিব হোসেন (২১)। এই ঘটনায় তার বাবা আবুল হাসেম (৬০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

​নিহত রাকিব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মিয়াজী বাড়ির সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দ্রুতগতিতে চলা একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। ধাক্কাটি এতটাই প্রবল ছিল যে সিএনজি টি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা রাকিব ও তার বাবা দুজনেই গুরুতর জখম হন।

​রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চাঁদপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। তার বাবা আবুল হাসেম বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

রাকিবের বন্ধু রাসেল হোসেন জানান, রাকিবের একমাত্র লক্ষ্য ছিল অসুস্থ বাবার সুচিকিৎসা নিশ্চিত করা। সেই স্বপ্ন নিয়েই আজ সকালে তারা ঘর থেকে বের হয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে। কিন্তু একটি দুর্ঘটনা পুরো পরিবারের সব আশা তছনছ করে দিল।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!