কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ও বাইরে অপরিছন্ন, অপরিস্কার থাকার প্রতিবাদে প্রতিকী পরিস্কার পরিছন্নতা অভিযান চালিয়েছেন প্রগতিশীল নাগরিক সমাজ নামের একটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এ অভিযান চালান সংগঠনটি।
কোটচাঁদপুর প্রগতিশীল নাগরিক সমাজ। এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন। এর ধারাবাহিকতায় শনিবার সকালে তারা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ও বাইরে অপরিছন্ন, অপরিস্কার থাকার প্রতিবাদে প্রতিকী পরিস্কার পরিছন্নতা অভিযান চালান।
এ ব্যাপারে কোটচাঁদপুর কোটচাঁদপুর নাগরিক সমাজের সাধারণ সম্পাদক একেএম হামিদুল হক (রিপন) বলেন,এই পরিস্কার পরিছন্নতা অভিযান মূলত আমরা প্রতিকী হিসেবে পালন করছি। আর এর মাধ্যমে আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে চাই। তারা যেন নিয়মিত হাসপাতালের ভিতর বাইরে নিয়মিত পরিস্কার রাখেন।
তিনি বলেন,আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি,কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশে সব সময় অপরিস্কার অপরিছন্ন থাকে। যা দেখতে খারাপ দেখায়। এ কারনে কোটচাঁদপুর প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে আজকের এই প্রতিকী পরিস্কার পরিছন্নতা অভিযান।
এ সময় উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর নাগরিক সমাজের সভাপতি শরিফুজ্জামান আগা খান,সাধারণ সম্পাদক একেএম হামিদুল হক (রিপন),সংগঠনটির উপদেষ্টা বদিউজ্জামান বদু,সহসভাপতি ওহেদুজ্জামান মুকুল, প্রভাষক শরিফুজ্জামান তুহিন,উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কোটচাঁদপুর পৌরসভার কর আদায়কারী সেকেন্দার আলী, রশিদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন কোটচাঁদপুরের বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটের স্বেচ্ছা-সেবক ছাত্ররা। বিষয়টি নিয়ে কথা বলতে মোবাইলে যোগাযোগ করা হয় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডাঃ আমান্যুল্লা আল মামুনের সঙ্গে। তবে ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

