AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
এমপি সেলিমুজ্জামান

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছে বিএনপি



জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছে বিএনপি

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ভোটের কালি এখনো মুছে যায়নি। এরই মধ্যে বিএনপি নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামে আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারী স্বাস্থ্যসেবা, যুবকদের কর্মসংস্থান এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।

তিনি দাবি করেন, দেশের ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নির্বাচিত সরকার গঠনের মাত্র ২১ দিনের মধ্যে পরীক্ষামূলকভাবে ১৪টি উপজেলায় একযোগে ৪০ হাজার নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছেন।

এছাড়া সরকার গঠনের এক মাসের মধ্যেই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও যাজকদের সামাজিক নিরাপত্তা জোরদারে মাসিক ভাতা চালু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রাথমিকভাবে ৪ হাজার ৮০৯টি মসজিদের সংশ্লিষ্টদের জন্য মাসে ১০ হাজার টাকা এবং মন্দির, প্যাগোডা ও গির্জার জন্য ৮ হাজার টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে।

অন্যদিকে, দেশের ৫০ জেলায় খাল খনন কর্মসূচিও উদ্বোধন করা হয়েছে বলে জানান তিনি।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা যায়, কোনো সরকারপ্রধান এত স্বল্প সময়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিতে পারেননি। এ দৃষ্টিকোণ থেকে বর্তমান সরকারের উদ্যোগ ও প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উদ্যোক্তা গিয়াস উদ্দিন গালিবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!