AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নলডাঙ্গা স্টেশনে ট্রেনে কাটা পড়ে মানসিক রোগীর মৃত্যু



নলডাঙ্গা স্টেশনে ট্রেনে কাটা পড়ে মানসিক রোগীর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে দুদু মণ্ডল (৫৫) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহত দুদু মণ্ডল সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামের মৃত বেরাজ উদ্দিন মণ্ডলের ছেলে।

নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দায়িত্বরত ওয়েম্যান শাহজাহান মিয়া ও প্রত্যক্ষদর্শীরা জানান, বোনারপাড়া থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী রামসাগর ট্রেনের সামনে হঠাৎ শুয়ে পড়েন দুদু মণ্ডল। এতে তার দেহের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

নিহতের ছোট ভাই রহিম মণ্ডল বলেন, “আমার ভাই একজন মানসিক রোগী ছিলেন। ঘটনার দিন ভোরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে লোকমুখে জানতে পারি, তিনি নলডাঙ্গা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তবে এ ঘটনায় আমাদের পরিবারের কোনো দাবি নেই।”

খবর পেয়ে গাইবান্ধা বালাসীঘাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, নিহত দুদু মণ্ডল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। অনেক চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় তিনি মাঝে মাঝে এলোমেলোভাবে ঘুরে বেড়াতেন।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!