AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে ডিবিএল কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণ : নির্যাতনের পর মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৮:২৭ পিএম, ২ এপ্রিল, ২০২৬

শ্রীপুরে ডিবিএল কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণ : নির্যাতনের পর মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫

গাজীপুরের শ্রীপুরে দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ, মারধর এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাছির আহমেদ।

মামলার বাদী ও ডিবিএল কারখানার কাটিং সুপারভাইজার নাঈম আহম্মেদ লাভলু জানান, বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তার সহকর্মী অরুপ রতন শর্মা, ইনপুটম্যান মিঠুন ও প্রোডাকশন অফিসার নিশাত ডিউটি শেষে কারখানা থেকে বের হওয়ার সময় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা আসামীরা তাদের কারখানার সামনে থেকে অপহরণ করে দক্ষিণ ধনুয়া গ্রামের এক বাড়িতে আটক রাখে। পরে মুক্তিপণের জন্য এক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে তাদের মারধর করা হয়।

বাদীর বক্তব্যে বলা হয়, নিজে ঘটনাস্থলে গেলে আসামীরা তাকে মারধরের চেষ্টা করে। তিনি কৌশলে পালিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ এসে সহকর্মীদের উদ্ধার করে এবং আঘাতপ্রাপ্তদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত পাঁচজন হলো: শাহিন (২০), নয়ন খান (১৮), রবিন (২৪), দুলাল মিয়া (৪০) এবং মাহবুব আলম (৩৫)। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান। অভিযানকালে ইমরান হাসান ইমনের ব্যবহৃত পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। বাদীর মোটরসাইকেলও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!