লক্ষ্মীপুরে একটি ইটভাটার শ্রমিকদের থাকার ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকার ‘আকবর কোম্পানি’ নামক একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন রুবলে (৩০) ও আলাউদ্দিন (৩৫)। রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের সেলিমের পুত্র। নিহত অন্যজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মো. আলা উদ্দিন নামে ইটভাটার একজন শ্রমিক জানান, দু`জনই ইট ভাটার লোড-আনলোডের কাজে জড়িত ছিলেন। কাজ শেষে ইটের ভাটার একপাশে থাকা টিনসেট ঘরে বিশ্রাম নিতে গেলে ওই ঘরে থাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ঘরে শর্ট সার্কিট হয়৷ এতে ওই দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। শ্রমিকরা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দোলন আক্তার বলেন, দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
কমলনগর থানার এসআই হিমেল চাকমা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ জেলা সদর মর্গে পাঠানো হবে।
সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ খবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

