AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভয়নগরে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদন্ড



অভয়নগরে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদন্ড

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম বাজারে মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনের পর অসংলগ্ন আচরণের অভিযোগে তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।  

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের জিয়া বিশ্বাসের ছেলে হাসিব বিশ্বাস (২২), একই গ্রামের আবুল শেখের ছেলে রাব্বি শেখ (২২) ও আসলাম হোসেন গাজীর ছেলে সাজিদ আরমান (২৩)।

এ ব্যাপারে বুধবার (১ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, মাদক সেবনের পর শান্তি শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!