AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৭:৩৮ পিএম, ৩১ মার্চ, ২০২৬

কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় (ঝাকুয়া পাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল আজিজ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রংপুরের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দাফনের আগে মঙ্গলবার বিকেলে উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে মরদেহ মোড়ানো, ফুলেল শ্রদ্ধা নিবেদন, এক মিনিট নীরবতা পালন এবং বিউগল বাজিয়ে সম্মান প্রদর্শন করা হয়।

রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এসএম মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা।

পরে গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!