AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মন্দিরে আগুনের অপপ্রচার:

ধর্মমন্ত্রীকে জড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত



ধর্মমন্ত্রীকে জড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত

কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে মন্দিরে আগুন দেওয়ার অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেছেন, একটি স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মুরাদনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দুলাল দেবনাথ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক দীন দয়াল পাল, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, সহ-সভাপতি রতন দাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দাস।

বক্তারা জানান, ধর্মমন্ত্রীর বাড়ির পাশে একটি মন্দিরসংলগ্ন বটগাছে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিছু ফেসবুক পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অথচ সেখানে কোনো প্রতিমা স্থাপন করা হয় না; এটি মূলত মানত করার একটি স্থান, যেখানে অনেকেই কাপড় বেঁধে রাখেন।

দুলাল দেবনাথ বলেন, “মুরাদনগরের হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ধর্মমন্ত্রীর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক নষ্ট করতেই একটি চক্র মিথ্যা ভিডিও ও তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।” তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

অধ্যাপক দীন দয়াল পাল বলেন, “ঘটনাস্থল আমার বাড়ির নিকটে। গভীর রাতে কে বা কারা বটগাছে আগুন দেয় এবং সেটি ভিডিও করে ছড়িয়ে দেয়। এটি সম্পূর্ণ পরিকল্পিত অপচেষ্টা।” তিনি দাবি করেন, কিছু অসাধু ব্যক্তি বা নেশাগ্রস্তদের মাধ্যমে কিংবা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে মুরাদনগরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন, “একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ধর্মমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।” তিনি সকলকে গুজবে কান না দিয়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!