AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন-অর্থ বিতরণ


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৭:৫৭ পিএম, ৭ জুন, ২০২৬

লৌহজংয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন-অর্থ বিতরণ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার ৭ জুন সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারের মাঝে গৃহ মেরামতের জন্য ১৮ বান ঢেউটিন, প্রত্যেক কে নগদ ৬ হাজার টাকা করে ৫৪ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
উল্লেখ্য গত ২৫ মে উপজেলার হলদিয়া ইউনিয়ন ও কুমারভোগ ইউনিয়নের রানীগাও ও শিমুলিয়া ঘাটে ঘুর্নিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে তাদের মাঝে এ সহায়তা বিতরণ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!